মেসিক সেরা হলেও, নেইমারকে আইডল মানেন ইয়ামাল
বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে অভিহিত করেছেন। তবে ব্যক্তিগত আদর্শ হিসেবে তিনি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে বেছে নিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, “প্রতিটি ম্যাচই প্রমাণ করে যে মেসি ইতিহাসের সেরা। এ নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। তবে আমার আইডল নেইমার, আর সেরা হলো মেসি।”
এদিকে, বর্তমানে চোট কাটিয়ে ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন ইয়ামাল। বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা এই তারকা জানান, তিনি ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে উঠছেন এবং কোচের পরিকল্পনা অনুযায়ী যতটুকু সময় প্রয়োজন, ততটুকুই মাঠে খেলতে প্রস্তুত।
রিপোর্টার
দৈনিক জুলাই ৩৬